বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলাভ থেকে ব্যাপক লোকসানে রানার অটো
spot_img
spot_img

লাভ থেকে ব্যাপক লোকসানে রানার অটো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানি লাভ থেকে ব্যাপক লোকসানে জড়িয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ১৮ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ২৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিক প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সব সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৯৬ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে ৩ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা ৬১ পয়সা।

কোম্পানি সূত্রে জানা গেছে, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যান বিক্রি হ্রাস ও ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার কারণে এই লোকসান হয়েছে। তবে এ থেকে উত্তরণে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে তারা। এর মধ্যে তাদের থ্রি হুইলার যান তৈরির ইউনিট তৃতীয় প্রান্তিকে উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments