
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৯.৫১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ২৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৬.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩০.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৫১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৯২ লাখ ৭২ হাজার ১৮৪টি শেয়ার ১ লাখ ০২ হাজার ২৫০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ আজ ২৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৩.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২.২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৮.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১০.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার ৬২৪টি শেয়ার ১ লাখ ৫৩ হাজার ১০৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৬০ লাখ ৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২৬ কোটি ৯২ লাখ ৫৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬৫.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৩টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৪৩৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ৮৩৭ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ৬৬৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments