মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআমি খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত
spot_img
spot_img

আমি খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্যারিয়ারে এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও নিজের অবস্থান এখন সেভাবে তৈরি করতে পারেননি অভিনেত্রী সারা আলী খান। এমনকি মাঝে মাঝে নেতিবাচক আলোচনার শিরোনামেও আসতে দেখা যায় তাকে। তবে প্রতিটি সিনেমায় নিজেকে ভিন্ন ভিন্নরূপে মেলা ধরার চেষ্টা করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার একেবারে নতুনরূপে পর্দায় আসছেন সারা।

ক্যারিয়ারে প্রথমবারের মতো যোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন তিনি। যে চরিত্রটিকে সারা ‘সাহসী ও সাহসিকতার’ প্রতিধ্বনি বলেও আখ্যা দিয়েছেন। চরিত্রটিকে নিজের ক্যারিয়ারের সেরা সুযোগও ভাবছেন এই অভিনেত্রী।

সম্প্রতি কান্নান আইয়ার পরিচালিত ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ শিরোনামের এই সিনেমাটির প্রথম ট্রিজার মুক্তি পেয়েছে। যেখানে সারাকে একজন মুক্তিযোদ্ধার ভূমিকায় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। নেটদুনিয়া থেকে গণমাধ্যম, সব জায়গাতেই প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

জানা গেছে, করণ জোহরের ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে সারা মুম্বাইয়ের একজন কলেজ শিক্ষার্থীর স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠার চিত্র পর্দায় তুলে ধরছেন।

সিনেমাটি প্রসঙ্গে সারা বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত যে প্রাইম ভিডিও এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্ট আমাকে এমন একটি ফিল্মের অংশ হওয়ার সুযোগ দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। সত্যি বলতে, একজন অভিনেত্রী এবং একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে পেরে। যা সাহসিকতা, শক্তি এবং সাহসের প্রতিধ্বনি সৃষ্টি করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments