মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅবশেষে হল পেয়েছে ‘সাঁতাও’
spot_img
spot_img

অবশেষে হল পেয়েছে ‘সাঁতাও’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বেশ কয়েকটি চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয় নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ সিনেমাটি। এমনিক সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বাংলাদেশ প্যানোরমা বিভাগের সেরা সিনেমার পুরস্কার ঘরে তোলে ‘সাঁতাও’।

তবে প্রেক্ষাগৃহে মুক্তির ইচ্ছে থাকলেও কোনো হলমালিক সিনেমাটি চলাতে চাননি বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন নির্মাতা সুমন। যদিও এবার সেই অনিশ্চয়তা কিছুটা কেটেছে বলে জানিয়েছেন নির্মাতা। তিন হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, রংপুরের শাপলা ও চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। শুরুতে তিন হলে মুক্তি পেলেও দর্শক বাড়লে হল সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন নির্মাতা সুমন।

উল্লেখ্য, গণ-অর্থায়নে নির্মিত এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন। অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পালসহ অনেকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments