ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুক্রবার রাতে একতারা প্রতিকে মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের জন্য ভোট চাইতে বগুড়ায় হাজির হয়েছেন চিত্রনায়িকা মুনমুন। সেখানে হাজির হয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী হিরো আলমের হয়ে ভোটের মাঠে প্রচারণা চালান তিনি।

শুক্রবার দিবাগত রাতে শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় মুনমুনকে। শনিবার সকালেও হিরো আলমের সঙ্গে ভোট চাইতে বগুড়ার নানা প্রান্তে ঘুরেন এই অভিনেত্রী।
নির্বাচনী প্রচারণার বিষয়ে চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘হিরো আলম আমার স্নেহের ছোট ভাই। তার ভোট চাইতেই উত্তবঙ্গে আসা। ও আমাকে ফোন করে বলে আপু ভোটে দাঁড়িয়েছি একদিন এসে দোয়া করে যাবেন। ওর কথা ফেলতে পারিনি। তাই ছুটে আসালাম।
একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সেখানে উপস্থিত ভোটারের উদ্দেশে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়ন হবে। আলম অনেক সংগ্রাম করে এত দূর পর্যন্ত এসেছে। ভোটারদের প্রতি অনুরোধ, আপনারা হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও এমপি নির্বাচিত করুন।
আলম বলেন, মুনমুন আপাকে আমি খুবই শ্রদ্ধা করি। তিনি আমাকে দোয়া দিয়ে গেলেন। ভোটারদের চমক দেখাতে আজ রাতে বগুড়া-৬ আসনে অর্থাৎ বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামবেন চিত্রনায়িকা জেসমিন। এ ছাড়া একতারার প্রচারণায় আসছেন চিত্রনায়িকা নাসরিন, কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী।
এছাড়াও ভোটের মাঠে হিরো আলমের প্রচারণার শেষ সময়ে আরও চমক থাকবে বলেও ডেইলি শেয়ারবাজারকে জানিয়েছেন একতারা প্রতিকে মো. আশরাফুল হোসেন ওরফে আলম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments