
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ জানুয়ারি, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৬.২৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩২টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজ দর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৬.০২ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩ টাকা ২০ পয়সা বা ৫.৫৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- সামিট অ্যালায়েন্স পোর্ট, জেমিনি সী, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, সী পার্ল বীচ, শমরিতা হসপিটাল এবং বিডি মনোস্পুল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই


































Recent Comments