
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ জানুয়ারী, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়েই লেনদেন চলছে। ও কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ৫৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩০৮ কোটি ২৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৮ পয়েন্টে।
ডিএসইতে ৩১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৫ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬ টির।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments