শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যহটস্পট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ আনসার সদস্যসহ ৯ জন করোনা আক্রান্ত
spot_img
spot_img

হটস্পট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ আনসার সদস্যসহ ৯ জন করোনা আক্রান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছয় আনসার সদস্য ও স্বামী স্ত্রীসহ নয়জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বুধবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলা থেকে মোট ২৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সেখান থেকে নয়জনের করোনা রির্পোট পজেটিভ আসে। বাকি ১৪ জনের রির্পোট নেভেটিভ। নয়জন আক্রান্তের মধ্যে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় ছয়জন আনসার সদস্য, সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার চরলাল এলাকার স্বামী-স্ত্রী ও শম্ভুপুরা চরকিশোরগঞ্জ এলাকায় একজন রয়েছেন। এ নিয়ে সোনারগাঁওয়ে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৪৩। এদের মধ্যে দু’জন মারা গেছে।

বর্তমানে সোনারগাঁও উপজেলার মধ্যে বৈদ্যেরবাজার ও শম্ভুপুরা ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ধীরে ধীরে বিভিন্ন ইউনিয়নের এ রোগের সংক্রমণ বাড়ছে।

সোনারগাঁও উপজেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, বৈদ্যেরবাজার ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা ১৩ জন। শম্ভুপুরা ইউনিয়নে ১৪।

এছাড়াও কাঁচপুর ও মোগরাপাড়া ইউনিয়নে তিনজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। সোনারগাঁও পৌর এলাকায় দু’জন। তবে মোগরাপাড়া ও শম্ভুপুরা ইউনিয়নে একজন করে মারা গেছেন।

ডা. পলাশ কুমার সাহা জানান, সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে শম্ভুপুরা ও বৈদ্যেরবাজার ইউনিয়নে। এ দুটি ইউনিয়নে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম বলেন, আশঙ্কাজনকভাবে সোনারগাঁওয়ে করোনা রোগী বাড়ছে। এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments