
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ০.০৩ টাকা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০৪ টাকা। এছাড়া ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানির ইপিএস হয়েছে ০.০৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমান ছিল ০.০৫ টাকা।
এদিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.২৭ টাকা (নেগেটিভ)।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫.৩৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments