
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারি সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৩.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ০২ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৭.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৪.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩০.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৪০ লাখ ১০ হাজার ২২৮টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৫৮৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৮৭ কোটি ১২ লাখ ২২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ০১ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৩.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৫১৫টি শেয়ার ১ লাখ ০৩ হাজার ৬৩৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০৬ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৪৩.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮৩.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ৫০৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৪ লাখ ৬২ হাজার ৩৪৪ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১ কোটি ৯১ লাখ ৯২ হাজার ১৫৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments