
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৯৫ সদস্য আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ১২৮৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৬ মে) পর্যন্ত আক্রান্ত ছিলেন ১১৯০ জন পুলিশ সদস্য। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৯৩ জন। কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় হাজারের বেশি।
আক্রান্তদের মধ্যে এডিসি, এসি, ওসি, এসআই, এএসআই ও কনস্টেবল আছেন। তাদের বেশিরভাগের চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে।
































Recent Comments