
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৫ ফেব্রুয়ারি, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ১৪ টাকা বা ৪.৫৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৯৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় হাওয়া মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ৪.১৫ শতাংশ। এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড ২ টাকা ৫০ পয়সা বা ৩.৫৯ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- জেনেক্স ইনফোসিস, সি পার্ল বিচ রিসোর্ট, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স, ই-জেনারেশন, সন্ধানী লাইফ ইন্সুরেন্স এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments