
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৬ ফেব্রুয়ারি, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫টি কোম্পানির মোট ৭৬ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটি ১৭ কোটি ১৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইসলামিক ব্যাংক ৮ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং বেক্সিমকো ৭ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বিডি ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, স্কয়ার ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, মেঘনা লাইফ ইন্সুরেন্স, সালভো কেমিক্যাল এবং ব্রাক ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments