শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘দাগা’ নিয়ে ফিরছেন সেই ধ্রুব গুহ
spot_img
spot_img

‘দাগা’ নিয়ে ফিরছেন সেই ধ্রুব গুহ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ধ্রুব গুহ’র নতুন গান ‘দাগা।গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। এর সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। ধ্রুব গুহ’র সুরে গাঁওয়া গান ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝেনা’, ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন ধ্রুব গুহ। মাঝে কিছুদিন বিরতি নিয়ে আবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই কন্ঠশিল্পী।

এরইমধ্যে গানটির বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে।সিনেআর্ট প্রডাকশনের ব্যানারে গল্পনির্ভর এই ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস। ভিডিওতে অভিনয় করেছেন আকাশ ও রিয়া আর বিশেষ চরিত্রে আছেন তামুর। এতে ধ্রুব গুহ’র উপস্থিতিও রয়েছেন। ভালোবাসা দিবসের আগেই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটি।

দীর্ঘ বিরতির পর নতুন গান প্রকাশ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, আরও আগেই আমার নতুন গান ‘দাগা’ প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু পেছনের দুই বছর আমরা একটা দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে পার করেছি। সত্যি বলতে সবারই চোখে মুখে ছিল উৎকন্ঠা, উদ্বেগ। মরণঘাতী করোনা ভাইরাস আমাদের থমকে দিয়েছিল। তাই একটা দীর্ঘ বিরতি নিতে হয়েছে।

তাছাড়া শ্রোতাদের নিয়ে একটু ভাবনা চিন্তা তো ছিলোই। শ্রোতাদের কথা চিন্তা করেই একটা শ্রুতিমধুর গান উপহার দিচ্ছি। সহজ কথায় সহজ সুরের একটি গান ‘দাগা’। আমার আগের গানগুলো যেভাবে শ্রোতারা আপন করে নিয়েছেন, এখনো নিচ্ছেন। আমি আশা করছি আমার এই নতুন গানটিও তারা সেভাবেই আপন করে নেবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments