ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দিকে এসেও যেন পথ খুঁজে পাচ্ছে না টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আরাফাত সানির ঘূর্ণিজাদুতে ঢাকা ডোমিনেটর্সের বিপক্ষে সুবিধা করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট মাত্র ১১৮ রান করে চট্টগ্রাম। ঢাকার হয়ে আরাফাত ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ৪ উইকেট।
মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপতে থাকে চট্টগ্রাম। ক্যাম্পার-উসমান ৩৯ বলে ৪১ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। ক্যাম্পার ১১ রানে আউট হলে ভাঙে এই জুটি। উসমানও বেশিদূর যেতে পারেননি। তার ব্যাট থেকে আসে ৩০ রান।
এরপর জিয়াউর রহমান-মৃত্যুঞ্জয়ের ২৩ বলে ৩৮ রানের জুটিতে ১০০ পার করে চট্টগ্রাম। জিয়া মাত্র ২০ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। ৩টি চার ও দুটি ছয় হাঁকান তিনি। তিনজন ছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের মুখ দেখেননি।
আরফাত ছারাও বল হাতে কৃপণ বোলিং করেছেন ঢাকার বোলাররা। আল আমিন ও আমির হামজা ১টি করে উইকেট নিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments