শুক্রবার, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানিয়ম ভেঙে শাস্তির মুখোমুখি জাদেজা
spot_img
spot_img

নিয়ম ভেঙে শাস্তির মুখোমুখি জাদেজা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টের প্রথম দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই অলরাউন্ডারকে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন জাদেজা।

সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে তিন দিন পূর্ণ হওয়ার আগেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন জাদেজা। ম্যাচটিতে বল হাতে সাত উইকেট ও ব্যাট হাতে খেলা একমাত্র ইনিংসে ৭০ রান করে প্রত্যাবর্তন ভালোভাবেই রাঙিয়েছেন তিনি। ইনজুরির কারণে ৫ মাস মাঠের বাইরে কাটানোর পর এমন পত্যাবর্তনের কথা তিনি নিজেও হয়তো ভাবেননি।

সব ঠিকভাবেই যাচ্ছিল, তবে ম্যাচের প্রথম দিনের বিতর্কিত কান্ডে শাস্তি এড়াতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ম্যাচের এক পর্যায়ে পেসার মোহাম্মদ সিরাজের হাত থেকে আঠালো কিছু একটা নিয়ে আঙুলে মাখাচ্ছেন জাদেজা। আইসিসির নিয়ম অনুযায়ী বলে যেকোনো ধরের কৃত্রিম পদার্থ ব্যবহার করা নিষিদ্ধ। যাতে করে বলের সিম পরিবর্তন হয় বা বল বিকৃত হয়। প্রথম দিনের খেলা শেষে বিতর্ক তৈরি হয়েছিল জাদেজাকে ঘিরে। বলা হচ্ছিলো, বল টেম্পারিং করেছেন জাদেজা। যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে নিশ্চিত করে জাদেজা হাতে ব্যথানাশক লাগিয়েছিলেন।

নাগপুর টেস্টের ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অ্যান্ডি পাইক্রফট। তার কাছেও বিস্তারিত জানিয়েছে ভারতীয় দল। ঘটনাটি ছিল অস্ট্রেলিয়া যখন ১২০ রানে ৫ উইকেট হারায়, তখনকার।

জানা গেছে, এই ঘটনার ব্যাখ্যা দিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, জাদেজা ও ভারতীয় দলের ম্যানেজার গিয়েছিলেন ম্যাচ রেফারির কাছে। ব্যাখ্যা মনঃপুত হয়নি রেফারির। আম্পায়ারকে না জিগ্যেস করে অমন কান্ড ঘটানোর কারণেই শাস্তি পেয়েছেন জাদেজা। বিবৃতিতে বলা হয়েছে, জাদেজা বলের কন্ডিশনের কোনো পরিবর্তন করেননি বা বল বিকৃতি করেননি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments