শুক্রবার, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিবাহযোগ্য তৌসিফ-পায়েলের গল্প!
spot_img
spot_img

বিবাহযোগ্য তৌসিফ-পায়েলের গল্প!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন তারা। ফের জুটি বাঁধলেন তৌসিফ-কেয়া।

‘ওয়েডিং কাপল’ শিরোনামে একটি নাটকে তাদের দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। সংলাপ লিখেছেন নির্মাতার সঙ্গে যৌথভাবে অনিক ইসলাম।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, গল্পের নায়ক রাফি ও তার পরিবার যখন বিয়ের জন্য রিয়াকে দেখতে যায়, তখন বাধে বিপত্তি। কিন্তু তাদের দুজনের প্রতি দুজনের একটা ভালো লাগা তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। গল্পে রাফি ও রিয়ার প্রেম পেন্ডুলামের মতো দুলতে থাকে। তবে শেষটায় থাকছে ভালোবাসার চমক।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, অভ্রদীপ ব্যানার্জীর কথা-সুরে, পিরান খানের সংগীতে এবং সাহিল সানজানার কণ্ঠে একটি বিশেষ গান থাকছে ‘ওয়েডিং কাপল’ নাটকে। খুব শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments