শনিবার, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটটেনহ্যামকে হারিয়ে কোয়ার্টারের দিকে এগিয়ে মিলান
spot_img
spot_img

টটেনহ্যামকে হারিয়ে কোয়ার্টারের দিকে এগিয়ে মিলান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রিয়াল মাদ্রিদের পর চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড। অথচ ইউরোপের মঞ্চে সেই এসি মিলানকে যেন খুজেই পাওয়া যায়নি গত প্রায় ১১ বছর ধরে। প্রায় এক যুগ পর আবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে নিজেদের মাঠে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে গেছে মিলান।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজেদের মাঠ সান সিরোতে ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে রোজ্জোনেরিরা।

ম্যাচের আগে স্পার্সদের ফেভারিট ধরা হলেও ম্যাচের শুরু থেকে নিজেদের মাঠে আধিপত্য দেখায় মিলান। মাত্র ৭ মিনিটেই ব্রাহিম দিয়াজ লিডও এনে দেন মিলানকে। ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজের শট আটকে দিয়েছিলেন স্পার্স গোলরক্ষক ফ্রেজার ফর্সটার। তবে ফিরতি বলে দিয়াজকে আর আটকাতে পারেননি স্পার্স গোলরক্ষক।

গোল খাওয়ার পর যেন সম্বিৎ ফিরে পায় টটেনহ্যাম।দ ধীরে ধীরে গুছিয়ে আনতে থাকে নিজেদের খেলা। আক্রমণও করেছে ইংলিশ ক্লাবটিই বেশি। মিলানের ৯টি আক্রমণের বিপরীতে স্পার্সরা মিলানের দুর্গে হানা দিয়েচেহ ১২ বার। তবে কাজের কাজটি আর করতে পারেনি কেউই।

শেষ পর্যন্ত ঘরের মাঠে ১-০ গোলের জয় নিয়েই হাসিমুখে মাঠ ছেড়েছে মিলান। তবে নিজেদের মাঠে আরও বেশি গোল আদায়ের সুবিধা নিতে না পারায় দ্বিতীয় লেগে স্পার্সদের মাঠে খুব একটা স্বস্তিতে থাকবে না সাতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। আগামী ৮ মার্চ টটেনহ্যামের মাঠে ফিরতি লেগে খেলতে নামবে মিলান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments