
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.৪২ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪.৪৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৭৪ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৯৮ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৬.২২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

































Recent Comments