
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ ফেব্রুয়ারি, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানির মোট ৮৮ লাখ ৭৫ হাজার ১৩টি শেয়ার ৬৩ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে স্কয়ার ফার্মা লিমিটেড। কোম্পানিটি ১৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয়ঢাকা ইন্সুরেন্সের ৬ কোটি ২৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং বীকন ফার্মাসিউটিক্যালস ৪ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সি পার্ল বিচ রিসোর্ট, রূপালী লাইফ ইন্সুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, সালভো কেমিক্যাল, রেনেটা লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, মেট্রো স্পিনিং এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments