
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানির মোট ৩৭ লাখ ৮৩ হাজার ৩টি শেয়ার ৩২ কোটি ৭৮ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি ৪ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্ট ৪ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং স্কয়ার ফার্মা ৩ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সালভো কেমিক্যাল, বাংলাদেশ শিপিং করপোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, বিকন ফার্মা, মেট্রো স্পিনিং, আলহাজ টেক্সটাইল এবং গ্রামীনফোন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments