
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২০.০০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৬৫ লাখ ০৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ লাখ ৪০ হাজর ৭৫০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ৬.৬৯ শতাংশ। এবং মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের সর্বচ্চো দর ৩.৬১ শতাংশ বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আনলিমা ইয়ার্ন, সি পার্ল বিচ রিসোর্ট, আলহ্বাজ টেক্সটাইল, আমরা টেকনোলজিস, এনসিসিবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ইসলামি ব্যাংক এবং বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইরি শেয়অরবাজার ডটকম/ই.


























Recent Comments