সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসির নতুন চেয়ারম্যানের সাথে ডিএসইর শুভেচ্ছা বিনিময়
spot_img
spot_img

বিএসইসির নতুন চেয়ারম্যানের সাথে ডিএসইর শুভেচ্ছা বিনিময়

ডেইলি শেয়াররবাজার রিপোর্ট: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ মঙ্গলবার (১৯ মে) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক বিএসইসির চেয়ারম্যানের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে ডিএসইর পক্ষ থেকে  ফুল দিয়ে বিএসইসি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এ সময় তার সাথে ছিলেন জেনারেল ম্যানেজার এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান৷

তারা পুঁজিবাজার উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন৷ একই সাথে বাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে নতুন নতুন পণ্য চালু করতে  সকল পক্ষকে সাথে নিয়ে সম্মিলিতভাবে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন৷ বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান খুব শীঘ্রই ডিএসই’র পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন৷

তার আগে গতকাল ডিএসই’র পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান বিএসইসি’র নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান৷

অভিনন্দন বার্তায় ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ এই মর্যাদাপূর্ণ পদে আপনার নিয়োগ নিঃসন্দেহে আপনার সম্ভাব্যতা ও দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ৷ আমরা নিশ্চিত যে, আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিকনির্দেশনায় পুঁজিবাজার আগামীতে আরও বেশি উচ্চতা এবং সাফল্য অর্জন করবে। আপনার একাডেমিক রেকর্ড, দক্ষতা এবং করপোরেট জগতের বহুমূখী পেশাদারিত্ব অভিজ্ঞতায় পুঁজিবাজারের গতিশীলতা এবং অধিকতর স্বচ্ছতা আনয়ন করবে৷ একই সাথে দেশের শিল্পায়নে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজিবাজার অংশীদারিত্ব হিসেবে কাজ করবে৷ যা দেশী বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে আরো বেশী উৎসাহিত করবে৷

 

পুঁজিবাজারের বর্তমান প্রতিকূলতাকে চ্যালেজ্ঞ হিসেবে নিয়ে এর সকল সম্ভাভনাকে কাজে লাগিয়ে আপনার উদ্ভাবনী চিন্তা ধারায় সকল সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে ইতিবাচক পরিবর্তন আনার দক্ষতা রয়েছে বলে আমরা মনে করি।

অভিনন্দন বার্তায় ডিএসই’র চেয়ারম্যান আরো বলেন, আর্থিক খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আপনার যোগদানে দেশের পুঁজিবাজার নতুন রুপে এবং নতুন আঙ্গীকে বিনিয়োগকারীদের বিনিয়োগের অন্যতম একটি আকর্ষণীয় পুঁজিবাজারে পরিণত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি৷

পরিশেষে, দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি পুঁজিবাজারের স্বার্থে আপনার নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে৷

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments