ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৮০ বারে ২ লাখ ৪১ হাজার ১৫৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৫৬ বারে ৯ লাখ ৭৮ হাজার ১৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫৯১ বারে ২ লাখ ৭০ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য হয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৩০ টাকা।
টপটেন লুজারে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্ক, বিজিআইসি, জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মাসিউটিক্যালস, বিএসসি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments