রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যচবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ
spot_img
spot_img

চবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোববার ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার এস এম একবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিনদের সমন্বয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ১ম সভার গৃহীত সিদ্ধান্তক্রমে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬ তারিখ থেকে ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

চবির ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। তাছাড়া দুটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments