
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। কোম্পানিগুলো সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৩৭ পয়সা।
আগামী ২৭ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ ২০২৩।
ফু-ওয়াং ফুডস লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি আলচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০৩ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছিল ০৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৭৪ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২১ মার্চ, ২০২৩।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য হিসাব বছরে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৩০টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮.৪৩ টাকা।
এছাড়া কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরে এনএভি হয়েছে ৬৮.৯৬ টাকা।
উল্লেখ্য, আলোচিত হিসাব বছরের ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে আগামী ১৬ এপ্রিল এবং এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মার্চ, ২০২৩।
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০১৭, ১৮ এবং ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত দুই বছরেও কোম্পানিটি লোকসান হয়েছিল।
উল্লেখ্য, কোম্পানিটি রেকর্ড ডেট ও এজিএমের সময়, স্থান পরিবর্তি নেইটসের মাধ্যমে জানাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments