ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে এবং কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এ মন্দা বাজারে লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগার মিলসের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮০ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দর আজ ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯১ টাকায়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ।
এছাড়াও আজ ঢাকা ইন্সুরেন্স কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬৯ টাকা ৫০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দর আজ ৬ টাকা ২০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments