ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির নাম এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে এমজেএল বাংলাদেশ পিএলসি নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটির নতুন নামের প্রস্তাবে অনুমোদন করেছে ডিএসই।
উল্লেখ্য, কোম্পানিটি নতুন নামে আগামী ১২ মার্চ, ২০২৩ তারিখ থেকে পুঁজিবাজারে লেনদেন করবে। এ নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments