রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনার কাবাডি দল
spot_img
spot_img

ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনার কাবাডি দল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যত দিন যাচ্ছে ততই মধুর হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনার সম্পর্ক। আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনের কথা এখন সারা বিশ্ব জেনে গেছে। ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসে মেসিরা। কাতার বিশ্বকাপ জয়ের পর আবারও তুমুল আলোচনায় আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফর। এরই মধ্যে আজ ঢাকায় পা রেখেছে আর্জেন্টিনা কাবাডি দল।

শুক্রবার (১০ মার্চ) সকালে আর্জেন্টিনা দল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা পৌঁছেছে। অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাতিন আমেরিকার দেশটি পল্টনস্থ হোটেলের উদ্দেশ্যে রওনা হবে।

বঙ্গবন্ধু কাপ কাবাডির ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে, অংশ নিচ্ছে ১২টি দেশ। আর্জেন্টিনা, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড এবং পোল্যান্ড। এবারই প্রথম অংশ নেবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments