ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সাথে পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের একত্রিতকরণের অনুমোদন দেয়া হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বাংলাদেশ মনোস্পুলের পরিচালনা পর্ষদ এই একত্রিতকরণের অনুমতি দিয়েছে। উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ বিষয়টি অনুমোদন করেছে।
উল্লেখ্য, বিএসইসি, ব্যাংক, ক্রেডিটরস এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে একত্রিত হতে পারবে কোম্পানি দুইটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments