ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা মারা গেছেন। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

জানা গেছে, আজ ১২ মার্চ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা স্নেহলতা দীক্ষিত।
যৌথ এক বিবৃতিতে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডা. শ্রীরাম জানান, আজ সকাল ৮টায় মুম্বাইয়ের বাসায় আমাদের প্রিয় মা (স্নেহলতা দীক্ষিত) মারা গেছেন। বিকেল ৩টায় ওরলি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তার।
উল্লেখ্য, মৃত্যুর সময় স্নেহলতা দীক্ষিতের বয়স হয়েছিল ৯১ বছর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments