মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু
spot_img
spot_img

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২ দিন ব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ১৫ মার্চ, ২০২৩তারিখ সাকাল ১০টা থেকে ভোটগ্রহণের কাজ শুরু কারা হয়েছে।

বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের আশেপাশে আইনজীবী সমিতি প্রাঙ্গণে শত শত পুলিশের উপস্থিতি। আজ সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগামীকাল বৃহস্পতিবারও ভোটগ্রহণ চলবে। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার রয়েছেন প্রায় ৯ হাজার।

এদিকে শুরুর আগের দিন মঙ্গলবার ভোটকে কেন্দ্র করে দিনভর হট্টগোল হয়েছে। নির্বাচন কমিশনার পদত্যাগ করার পর দু’পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এই নির্বাচন পরিচালনার জন্য গত ২ মার্চ যে সাব-কমিটি গঠন করা হয়েছিল তার আহ্বায়ক ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাবেক বিচারপতি মো. মনসুরুল হক চৌধুরী। ব্যাক্তিগত কারণ দেখিয়ে সোমবার রাতে তিনি পদত্যাগ করেন। দেখা দেয় নতুন জটিলতা। আজ যথারীতি ভোটগ্রহণ শুরু করতে বিএনপি-আওয়ামী লীগ দু’পক্ষই মঙ্গলবার নতুন দু’জনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে।

আওয়ামী লীগপন্থীদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামানকে এবং বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষ থেকে সমিতির সাবেক সহ-সভাপতি এ এস এম মোক্তার কবিরকে নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত বার ভবনে দু’পক্ষের মধ্যে চরম হট্টগোল ও উত্তেজনা চলছিল। মঙ্গলবার সারাদিন দু’পক্ষের মধ্যে আক্রমণ ও টান টান উত্তেজনা থাকায় রাত ৯টার দিকে বার ভবনে পুলিশ মোতায়েন করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments