ডেইলি শেয়ারবাজহার ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে এ বছরের সেপ্টেম্বরে। মহাদেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) এ তথ্য জানিয়েছে।

ইকুয়েডরের মুখোমুখি হয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বে ব্রাজিলের প্রথম ম্যাচটি বলিভিয়ার বিপক্ষে। ৪৮ দল নিয়ে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হবে বিশ্বকাপ।
বাছাইপর্বে এ বছর ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নভেম্বরে অনুষ্ঠিত হবে হাই-ভোল্টেজ এ ম্যাচটি। ২০২১ সালের সেপ্টেম্বরে কোভিড বিধিনিষেধ না মানায় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপে পণ্ড হয়েছিল। তারপর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments