মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রথম ম্যাচেই এনামুল হক বিজয়ের সেঞ্চুরি: আক্ষেপ নাঈমের
spot_img
spot_img

প্রথম ম্যাচেই এনামুল হক বিজয়ের সেঞ্চুরি: আক্ষেপ নাঈমের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাব্বির হোসেনকে ডিপ মিড উইকেটে দারুণ ছয়। এক লাফে আবাহনী লিমিটেডের এনামুল হক বিজয় ৯৯ থেকে চলে গেলেন ১০৫ রানে। গত আসরে রানের রেকর্ড  করা বিজয় এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিরডিসিএল) প্রথম ম্যাচেই পেলেন সেঞ্চুরির দেখা।

বিজয় সেঞ্চুরি পেলেও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) আক্ষেপে পুড়েছেন নাঈম শেখ। ১৫ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডয়ামে বিজয়ের সেঞ্চুরি ও নাঈম-আফিফের হাফ সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩২৬ রান করে আবাহনী।

১১৮ বলে সর্বোচ্চ ১১৩ রান করেন বিজয়। ৬টি করে চার-ছয়ে ইনিংসটি সাজিয়েছেন এই ডানহাতি ওপেনার ব্যাটসম্যান। লিস্ট এ ক্রিকেটে বিজয়ের এটি ষোলোতম শতক।

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ছন্দে থাকে আবাহনী। বিজয়-নাঈমের জুটি থেকে আসে ১৫৭ রান। ৭৪ বলে ৮৫ রান করে নাঈম আউট হলে ভাঙে জুটি। নাঈম ইনিংসে চার মারে ১২টি আর ছয় মারে মাত্র ১টি।

হাফ সেঞ্চুরির দেখা পান আফিফও। ৪৭ বলে তিনি ৬৫ রান করেন। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত-জাকের আলী অনিকের ঝড়ে রান তিনশর ঘর ছড়িয়ে যায়। মোসাদ্দেক ২৭ বলে ৪৬ রান করে ফিরলেও অনিক মাত্র ১১ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সাব্বির হোসেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments