ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৯৩ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৫ পয়সা।
আগামী ২ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments