মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষনা
spot_img
spot_img

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষনা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ ও ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ইউনিলিভার কনজিউমার কেয়ার: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৪০ শতাংশ ক্যাশ এবং ৬০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

তথ্যমতে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৩.৮০ টাকা।

এছাড়াও গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির এনএভি হয়েছে ১৩৯.৬০ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে আগামী ১৬ মে, ২০২৩। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৩ এপ্রিল, ২০২৩।

লিন্ডে বাংলাদেশ: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮.০৪ টাকা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৮০.৫৫ টাকা আয় হয়েছিলো।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে এনএভি হয়েছে ৩৯৭.৪৪ টাকা। গত বছর ছিলো ৩৯৫.৫৫ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৭.৩২ টাকা। গত বছর একই সময়ে ছিলো ৮০.৩৪ টাকা।

আগামী ১১ মে, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০২ এপ্রিল, ২০২৩।

বাংলাদেশ ফাইন্যান্স: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ১.৩৬ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে একত্রিত এনএভি হয়েছে ১৭.৪১ টাকা। গত বছর ছিলো ১৬.৭২ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৬ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ৬.২১ টাকা।

আগামী ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ এপ্রিল, ২০২৩।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৩ টাকা ৮৩ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ২৬ টাকা ৯৯ পয়সা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৮ টাকা ৮৯ পয়সা।

উল্লেখ্য, আগামী ৯ মে, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ এপ্রিল, ২০২৩।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা ৬৫ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৬৮ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ৩৬ টাকা ৪৫ পয়সা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ২ টাকা ৪৯ পয়সা।

আগামী ১৮ মে, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড: কোম্পানিটি আলোচিত বছরের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৯৩ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৫ পয়সা।

আগামী ২ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments