মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহি
spot_img
spot_img

গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি আরব থেকে দেশে ফেরার পর আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শুক্রবার রাতে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের দিঘির চালা গ্রামের হাজি নূরুর ছেলে ইসমাইল হোসেন সংবাদ সম্মেলন করে তার জমি জবরদখলের অভিযোগ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রকিব সরকারের বিরুদ্ধে। এর আগে ওমরাহ করতে স্বামীর সঙ্গে সৌদি আরবে থাকা অবস্থায় শুক্রবার ভোরে মাহি ফেসবুক লাইভে এসে দাবি করেন, তাঁর স্বামীর গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুর হয়েছে।

তবে বিকেলে করা সংবাদ সম্মেলনে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্বদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের ওই শোরুমের জমি ও স্থাপনা নিজের বলে দাবি করেন ইসমাইল হোসেন।

ফেসবুক লাইভে এসে মাহি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার ঢালাও অভিযোগ তোলেন। এর জেরে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহি ও তাঁর স্বামী রকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments