মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
spot_img
spot_img

ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার (১৯ মার্চ) ও কাল সোমবার (২০ মার্চ) বজ্রসহ বৃষ্টি হতে পারে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে নদী বন্দরগুলোয় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ গণমাধ্যমকে জানান, যেসব বিভাগে ঝড়ো হাওয়ার কথা বলা হয়েছে সেখানে বিশেষ করে নদীবন্দরগুলোয় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। আর যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেখানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments