ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালকদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় এবং বিক্রয় সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানটির পরিচালক আব্দুল বারী তার প্রচারিত ঘোষণা অনুযায়ী কোম্পানির ৪৭ লাখ ১৪ হাজার ১৩৮টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
এদিকে এনআরবি ভেঞ্চারস (পিভিটি) লিমিটেড এবং ফিউশন হোল্ডিংস (পিভিটি) লিমিটেডের কর্পোরেট পরিচালকদের মধ্যে একজন ২০ লাখ ৪৫ হাজার ৫৭৯টি শেয়ার এবং আরেকজন ২৬ লাখ ৬৮ হাজার ৫৫৯টি শেয়ার ক্রয় করেছে।
উল্লেখ্য, উভয় পরিচালকদের ০৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments