ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানি দুইটির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও ডিভিডেন্ড প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি দুইটির মধ্যে সেন্টাল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২০ মার্চ, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া ফিনিক্স ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২০ মার্চ, ২০২৩ তারিখ বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানি দুইটির আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments