ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ দর কমেছে ১৯ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ।
সর্বশেষ ১৭৬ টাকা ৪০ পয়সায় শেয়ারটি লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৬৪ বারে ৪ লাখ ৩৭ হাজার ৬৯৪টি শেয়ার ৮ কোটি ৬ লাখ টাকায় লেনদেন করেছে।
এছাড়া বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের শেয়ারের দর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৫.৩৮ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ওইমেক্স ইলেকট্রোড, মেঘনা পেট, সী পার্ল বিচ, মুন্নু অ্যাগ্রো, বিকন ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স দর পতনের তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments