ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে আরো এক ম্যাচে গোলের বন্যায় ভেসে গেছে ভুটান। গতকাল (২৪ মার্চ) বিকালে রাশিয়া ৯-১ গোলের ব্যবধানে হারিয়েছে ভুটানকে। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল রাশিয়া। দ্বিতীয়ার্ধে ৫-১ হয়।

হ্যাটট্রিক করেছেন আনাস্তেসিয়া সেরাউসেভা। ৯টি গোলই রাশিয়ার। এর মধ্যে একটি আত্মঘাতী গোলও রয়েছে একটি। সে কারণেই ৯-১ স্কোর লাইন। দুই ম্যাচে ভুটান ১৭ গোল হজম করল। রাশিয়া প্রথম খেলায় ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে। বাংলাদেশ ৮-১ গোলে ভুটানকে হারিয়েছিল।
উয়েফা অ্যাসিস্ট প্রোগ্রামের আওতায় এবার সাফের খেলা হচ্ছে। উয়েফা সাফে খেলতে রাশিয়াকে পাঠিয়েছে। পাঁচ দেশ নিয়ে সাফের এই টুর্নামেন্ট ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, রাশিয়া লিগ পদ্ধতির খেলায় অংশগ্রহণ করছে। আগামী মঙ্গলবার বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments