বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদন্যাশনাল ব্যাংকের চুরি হওয়া ৬০ লাখ টাকা উদ্ধার: গ্রেপ্তার ৪
spot_img
spot_img

ন্যাশনাল ব্যাংকের চুরি হওয়া ৬০ লাখ টাকা উদ্ধার: গ্রেপ্তার ৪

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রাজধানী ঢাকার কোতয়ালি এলাকার ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখা থেকে চুরি হওয়া ৮০ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চুরির সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকা ও দুটি আগ্নেয়াস্ত্র।

গ্রেপ্তাররা হলেন, হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম (৫০), মো. মোস্তাফা (৫২), মো. বাবুল মিয়া (৫৫) ও পারভীন (৩১)।

মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
ক্ষুদেবার্তায় বলা হয়েছে, কোতয়ালি থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক হতে ৮০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লক্ষ টাকা উদ্ধার ও দুটি বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করে গণমাধ্যমে জানানো হবে।

গত ১০ মে পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ফিরছিল ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি। চালকের পাশাপাশি একজন কর্মকর্তা এবং দুজন নিরাপত্তাকর্মী ছিলেন ওই গাড়িতে।

পুরান ঢাকার বাবুবাজার আসার পর গাড়ির একজন নিরাপত্তাকর্মী দেখতে পান ৮০ লাখ টাকার একটি ব্যাগ গাড়িতে নেই।

ওই ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

ওই গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পায়নি।

পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সড়কের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে চারজনকে গ্রেপ্তার করে বলে তদন্তকারীরা জানান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments