ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ১৯ মার্চ, ২০২৩ তারিখ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইটি ও খাদ্য খাত। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৫ শতাংশ করে অবদান রয়েছে আইটি ও খাদ্য খাতে। জীবন বীমা ও ভ্রমণ-অবকাশ খাতে ১২ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও কাগজ, বিবিধ ও সেবা খাতে ৫ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল ও সিরামিক খাত, জ্বালানি-বিদ্যুৎ-ব্যাংক খাত, ট্যানারি-ফার্মা খাত এ তালিকায় রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments