ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৭ মার্চ, সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনের পরিমান বেড়েছে। দিন শেষে আজ ৯.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৭ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৩.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৫.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৮ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৬ লাখ ৫১ হাজার ২৯১টি শেয়ার ৭৯ হাজার ৫৮৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৬৬ পয়েন্ট বড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩.২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৮.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৯৬৬টি শেয়ার ৬৩ হাজার ৭৪১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩০ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৪৭.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩২৬.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১৭ টির, কমেছে ৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৯৭৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৪৭৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৪৯৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments