ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৮ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ মন্দা বাজারে লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি লিগাসি ফুটওয়ার লিমিটেড। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬২ টাকা ৮০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭ টাকা ৯০ পয়সায়। এ হিসেবে আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, সারাদিনে কোম্পানিটির ৭ লাখ ২৬ হাজার ৭৯৫টি শেয়ার ১ হাজার ৮৯৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments