সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদরপতন অব্যাহত: রমজানেও অস্বস্তিতে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

দরপতন অব্যাহত: রমজানেও অস্বস্তিতে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৮ মার্চ, সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৯.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১০.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৩.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৫.৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১০.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৮ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ৮১৪টি শেয়ার ৬৮ হাজার ১৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭২ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৩.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৫.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৮ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৬ লাখ ৫১ হাজার ২৯১টি শেয়ার ৭৯ হাজার ৫৮৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৫ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৪৪.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৮১.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১৬ টির, কমেছে ৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ২২ লাখ ৫২ হাজার ৯৮২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৯৭৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ৯৯৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments