
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৮ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ৫২ লাখ ৪৮ হাজার ৫৭টি শেয়ার ৩০ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রির্সোট। যার পরিমান ৫ কোটি ১৯ লাখ ৯৪ হাজার টাকা। এদিন বিডি ফাইন্যান্স ৩ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং আলহাজ টেক্সটাইল ২ কোটি ৬৬ লাখ ৯৮ টাকার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- স্কয়ার ফার্মা, সালভো কেমিক্যাল, লাফার্জ হোলসিম, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments