ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। এদিন লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ইনটেক লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছে ২৫ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ টাকা ৫০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩ টাকা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছে ৬১ টাকা ২০ পয়সায়। তবে সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ টাকা ৩০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
এছাড়াও আজ লিগাসি ফুটওয়ার লিমিটেড বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৭ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছিলো ৬৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments