ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। এ সময় ক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড সহ তিন কোম্পানি। বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়েছে এসব কোম্পানির শেয়ার। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মেঘনা সিমেন্ট মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিলো ৫৭ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শুরু করেছে ৫৭ টাকা ৪০ পয়সাতেই। তবে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৫৭ টাকা ৩০ পয়সায়। এ হিসেবে শেয়ারটির দর কমেছে ১০ পয়সা বা ০.১৭ শতাংশ।
কোম্পানিটি আজ ৩৪ বারে ৩ হাজার ৯৩৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার টাকা। তারপর কোম্পানিটি ক্রেতা শূণ্য হয়ে পড়ে।
এছাড়াও আজ ক্রেতা সংকটে আছে ব্যাংক এশিয়া ও উত্তরা ব্যাংক লিমিটেড। ব্যাংক এশিয়ার শেয়ারের দর কমেছে ১০ পয়সা বা ০.৪৯ শতাংশ এবং শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২০ টাকা ২০ পয়সা। উত্তরা ব্যাংকের শেয়ারের দর কমেছে ১০ পয়সা বা ০.৪৩ শতাংশ। শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৩ টাকা ৩০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments